দৌলতপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চায়না দুয়ারি ও বেহুন্দী জাল জব্দ
সাইদুর রহমান দৌলতপুরে কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ মানিকের চর ও বাংলাবাজার খারিজাথাক এলাকায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও বেহুন্দী জাল জব্দ করা হয়েছে।
বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব এলাকার জাল মজুদের তথ্য পাওয়া গেলে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি-এর সরাসরি তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় গত ৭ জুলাই বিকাল ৫টা থেকে ৮ জুলাই সকাল ১১টা পর্যন্ত দুই দফায় অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন মোঃ আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, দৌলতপুর; হোসেন আহমেদ স্বপন, মৎস্য কর্মকর্তা, দৌলতপুর এবং সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলাম, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। বিজিবি ও আনসার সদস্যদের সহযোগিতায় পরিচালিত অভিযানে ৮,৫০০ কেজি চায়না দুয়ারি জাল, ৩,৫০০ কেজি বেহুন্দী জাল, ১৫টি বড় ড্রাম এবং ৪,০০০ কেজি জাল তৈরির যন্ত্রাংশ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৮৪ লক্ষ ৪৫ হাজার টাকা।
জব্দকৃত অবৈধ জাল ও যন্ত্রাংশ উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ধ্বংস করা হয় এবং এ ঘটনায় আটককৃত ৩ জন আসামিকে সর্বমোট ১৩,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
অবৈধ মৎস্য আহরণ ও জালের অপব্যবহার রোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ভবিষ্যতেও উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করেন।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































